ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১৮ আসনে প্রতিহিংসার রাজনীতি হবে না: এস এম জাহাঙ্গীর হোসেন

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৯:০০:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ২৭১৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, গত ১৭ বছর ধরে তিনি ও তাঁর দল মিথ্যা মামলা, জুলুম-নির্যাতন এবং প্রতিহিংসার রাজনীতির শিকার হলেও ঢাকা-১৮ এলাকায় সেই রাজনীতির পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।

তিনি বলেন, “পলাতক সরকারের আদলে প্রতিহিংসার রাজনীতি কায়েম হতে দেব না—এমনকি আমি নিজেও তা করবো না। জুলাই আন্দোলন দেশের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে হয়েছিল। তাই সবাইকে সঙ্গে নিয়েই আমি এলাকার উন্নয়ন, সেবা ও রাজনীতি করতে চাই।”

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর দক্ষিণখান এলাকার জয়নাল মার্কেট প্রাঙ্গণে নির্বাচনী প্রচারণার ১২তম দিনের গণসংযোগ শুরুর আগে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে মিথ্যা মামলায় হয়রানি, জেল-জুলুমের শিকার হয়েছি। তারপরও এই এলাকার যেকোনো বিপদ-আপদে আমরা জনগণের পাশে থেকেছি। করোনা মহামারি ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছি। বর্তমানে গণসংযোগে ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।”

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে ঐক্যবদ্ধভাবে কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

দক্ষিণখান এলাকাকে সমস্যা জর্জরিত উল্লেখ করে বিএনপির এই প্রার্থী বলেন, “আমি নির্বাচিত হলে দক্ষিণখানসহ পুরো ঢাকা-১৮ আসনের সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো।”

দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রচারণা ও গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, উত্তরের সদস্য সালাম সরকার, রফিকুল ইসলাম রতন, দক্ষিণখান থানা বিএনপির নাজিম উদ্দিন দেওয়ান, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক মো. শাহ আলম, এসআই টুটুল, হারুনুর রশীদ মুন্সি, ৪৮ নম্বর ওয়ার্ডের আব্দুল হক, রাশিদুল ইসলাম রাশেদ, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠু, মো. আলাউদ্দিন, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, মীর হোসাইন মুসা, মহিলা দলের শোহেলী পারভীন শিখা, ফারজানা কাকন, আনুশা আনুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে তিনি দক্ষিণখানের ফায়দাবাদ, জয়নাল মার্কেট, প্রেমবাগান, মোল্লারটেক ও ডিএনসিসির ৫০ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন।

জনপ্রিয় সংবাদ

কাঁচকুড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকা-১৮ আসনে প্রতিহিংসার রাজনীতি হবে না: এস এম জাহাঙ্গীর হোসেন

প্রকাশ : ০৯:০০:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬