ঢাকা ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন হাজী সেলিম আহমেদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর কেন্দ্র পরিদর্শন করেছেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হাজী সেলিম আহমেদ।

শনিবার (২৮ নভেম্বর) উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ মেধাবৃত্তি পরীক্ষার মাইজপাড়া মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে হাজী সেলিম আহমেদ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের পড়াশোনা ও পরীক্ষার বিষয়ে উৎসাহিত করেন। এ সময় কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় ও মতবিনিময় করেন তিনি। পাশাপাশি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য নাস্তা ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

এ সময় হাজী সেলিম আহমেদ বলেন, কোমলমতি শিক্ষার্থীরা যেন আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে পরীক্ষায় অংশ নিতে পারে, সে জন্যই তাদের সঙ্গে দেখা করতে কেন্দ্রে এসেছেন। একই সঙ্গে অভিভাবকদের সঙ্গেও কথা বলেছেন। নিজের সামর্থ্য অনুযায়ী শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা করেছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার প্রসার এবং মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়কালে হাজী সেলিম আহমেদের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মোহাম্মদ দুলাল মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরিদর্শন শেষে উপস্থিত নেতৃবৃন্দ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন। পাশাপাশি এলাকার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের মেধাভিত্তিক কার্যক্রম নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন হাজী সেলিম আহমেদ

রূপগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন হাজী সেলিম আহমেদ

প্রকাশ : ০৬:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬