ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রায়ত্ত তিন শিল্প প্রতিষ্ঠানের অগ্রগতি পর্যালোচনায় সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন তিনটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সার্বিক পরিচালনা ও কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি), বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চলমান কার্যক্রম, ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত সংসদীয় স্থায়ী কমিটির এই বৈঠকে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। বৈঠকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রশাসনিক গতিশীলতা আনয়ন এবং শিল্প খাতের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও মতামত তুলে ধরা হয়।

এ সময় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং শিল্প মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট তিনটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

প্রকাশ : ০৫:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬