ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের মাঠে ফেরাতে রূপগঞ্জে ফুটবল আয়োজন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কেয়ারিয়া টিনর এলাকায় যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলাকে কেন্দ্র করে স্থানীয় যুবক, ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এ আয়োজন করা হয়।

সম্প্রতি কেয়ারিয়া টিনর এলাকার মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে বিভিন্ন দলের খেলোয়াড়রা অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজি আবু মোহাম্মদ মাছুম। বিশেষ অতিথি ছিলেন জেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

খেলা শুরুর আগে অতিথিরা আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তরুণদের সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকান্ডে সম্পৃক্ত করতে স্থানীয় পর্যায়ে খেলাধুলার আয়োজন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পরে দুই দলের খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলোয়াড়দের আক্রমণ, পাল্টা আক্রমণ ও গোলের প্রচেষ্টায় মাঠজুড়ে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

প্রধান অতিথি হাজি আবু মোহাম্মদ মাছুম বলেন, ‘তরুণ সমাজ একটি দেশের গুরুত্বপূর্ণ শক্তি। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই স্থানীয় পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন।’
তিনি আরও বলেন, এলাকার যুবসমাজকে সঙ্গে নিয়ে ভবিষ্যতেও ক্রীড়া ও সামাজিক কর্মকান্ডে সহযোগিতা করার চেষ্টা করবেন। তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে খেলাধুলার পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।

বিশেষ অতিথি জেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পায়। তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ জন্য তিনি তরুণদের আরও বেশি খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
আয়োজকরা জানান, এলাকার যুবসমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

প্রকাশ : ০৯:৫৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬