ঢাকা ০১:২৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলা-ফ্ল্যাভিও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণের আগে প্রচার অভিযান শেষ করেছেন বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ডানপন্থি সেনেটর ফ্ল্যাভিও বলসোনারো। আল জাজিরা লিখেছে, দুজনই রোববার প্রথম ধাপের ভোটেই বিজয়ী হওয়ার দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। তবে সার্বিক পরিস্থিতিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।

শনিবার ব্রাজিলের অর্থনৈতিক কেন্দ্রবিন্দু সাও পাওলো শহরে এক সুবিশাল শোভাযাত্রার মধ্য দিয়ে প্রচার শেষ করেন ৮০ বছর বয়সী বামপন্থি নেতা লুলা। তার প্রচার শিবিরের দাবি, এটিই ছিল এবারের নির্বাচনের সমাপনী প্রচারের সবচেয়ে বড় জমায়েত। সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে লুলা বলেন, আগামীকাল (রোববার) আমরা প্রথম ধাপেই নির্বাচনে জয়ী হতে যাচ্ছি।

রোববারের এই নির্বাচনকে ‘গণতন্ত্র ও বর্বরতার মধ্যে লড়াই’ হিসেবে বর্ণনা করে চরম ডানপন্থি শিবিরকে চূড়ান্তভাবে পরাজিত করার অঙ্গীকার করেন তিনি। একই সঙ্গে এ নির্বাচনকে ‘ব্রাজিলের সার্বভৌমত্বের পরীক্ষা’আখ্যা দিয়ে ওয়াশিংটনের ‘হস্তক্ষেপের’ বিরুদ্ধে সতর্কবার্তা দেন তিনি।

অন্যদিকে ৪৫ বছর বয়সী ফ্ল্যাভিও বলসোনারো তার বাবা, দেশটির সাবেক বিতর্কিত প্রেসিডেন্ট জাইর বলসোনারোর প্রচার কৌশল অনুসরণ করে সাও পাওলো রাজ্যে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় নেতৃত্ব দেন এবং পরে রিও দে জেনেইরোতে জনসভা করেন।

তিনি বলেন, আমি নিশ্চিত যে প্রথম ধাপেই এই নির্বাচনে আমাদের জয়লাভের সব পরিস্থিতি তৈরি হয়ে আছে। ফ্ল্যাভিও বলসোনারোর বাবা জাইর বলসোনারো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

৭১ বছর বয়সি সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো ২০২২ সালের নির্বাচনে লুলার কাছে হেরে যাওয়ার পর ফলাফল উল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে বর্তমানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

প্রচারাভিযানে নিজের বাবার একটি ছবি উঁচিয়ে ধরেন ফ্ল্যাভিও। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাভিও বলসোনারোকে সমর্থন না দিলেও জানিয়েছেন যে তিনি অত্যন্ত ‘সূক্ষ্মভাবে’ এই নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

ওয়াশিংটনের এই ‘মাত্রাতিরিক্ত’আগ্রহ ব্রাজিলের নির্বাচনি ময়দানে উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। লুলার সমর্থকরা বিষয়টিকে ব্রাজিলের নির্বাচনে ওয়াশিংটনের সরাসরি হস্তক্ষেপের চেষ্টা হিসেবে দেখছেন। অন্যদিকে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ে ক্ষুব্ধ বলসোনারোর সমর্থকদের অনেকেই বলছেন, দেশে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে মার্কিন চাপ এলে তারা সেটিকে স্বাগতই জানাবেন।

শনিবার প্রকাশিত সর্বশেষ জরিপ অনুযায়ী, লড়াইয়ে লুলা এগিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তার ব্যবধান ক্রমশ কমে আসছে। রোববারের প্রথম ধাপের ভোটে কোনো প্রার্থীরই এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ার সম্ভাবনা কম।

ফলে আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় ধাপের (রান-অফ) মুখোমুখি লড়াইয়ে গড়াতে পারে নির্বাচন, যেখানে লড়াই আরও কঠিন হবে বলে ইঙ্গিত দিচ্ছে জরিপগুলো। এটি লুলার আগের ২০২২ সালের নির্বাচনের চেয়েও অনেক বেশি হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, যেখানে তিনি জাইর বলসোনারোকে দুই শতাংশেরও কম ভোটের ব্যবধানে হারিয়েছিলেন।

নির্বাচনি প্রচারের শেষ মুহূর্তে এসে বলসোনারো শিবির সিনেমা তহবিলের একটি কেলেঙ্কারির মুখে পড়েছে। সিনিয়র বলসোনারোর জীবনী নিয়ে নির্মিতব্য ‘ডার্ক হর্স’ চলচ্চিত্রের অর্থায়ন সংক্রান্ত বিষয়ে তদন্তের মুখে রয়েছেন ফ্ল্যাভিও। দেশটির বড় একটি আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে বর্তমানে কারাগারে থাকা এক ব্যাংকারের মাধ্যমে চলচ্চিত্রটির তহবিল সংগ্রহের বিষয়টি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

এছাড়া লুলার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে গত এপ্রিলে ফ্ল্যাভিও বলসোনারোর বিরুদ্ধে কেন্দ্রীয় পুলিশকে তদন্তের অনুমতি দেয় ব্রাজিলের সুপ্রিম কোর্ট। নির্বাচিত হলে নিজের কারাবন্দি বাবাকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন ফ্ল্যাভিও। একই সঙ্গে তিনি বাবার মত ব্রাজিলের ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে বিনা প্রমাণে প্রশ্ন তুলেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনে হেরে গেলে ফলাফল প্রত্যাখ্যান বা চ্যালেঞ্জ করার একটি আগাম ভিত্তি তৈরি করতেই এমন মন্তব্য করছেন তিনি। প্রেসিডেন্ট পদের পাশাপাশি ব্রাজিলের প্রায় ১৬ কোটি নিবন্ধিত ভোটার রোববারে আইনপ্রণেতা, রাজ্য গভর্নর এবং সেনেটর নির্বাচনের জন্যও ভোট দেবেন। লাতিন আমেরিকায় সাম্প্রতিক মাসগুলোতে ডানপন্থি রাজনৈতিক শিবিরের ব্যাপক উত্থানের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে এই নির্বাচনের দিকে নজর রাখছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

প্রকাশ : ০৫:৪০:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬