ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২

পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে কয়েক দিনের বিরতির পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। সরকারি ছুটিসহ বেশ কয়েক দিনের বিরতি শেষে মঙ্গলবার (১০ নভেম্বর) কাজে যোগ দিয়ে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নির্ধারিত সময়েই শিল্পাঞ্চলের সব কারখানার শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছিলেন। তবে কারখানায় প্রবেশ করলেও মজুরি বৃদ্ধির দাবি আদায়ে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা ভেতরে উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন শুরু করেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা কারখানা থেকে বেরিয়ে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় অবস্থান নেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় উভয় পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। একপর্যায়ে বিক্ষোভকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এই সংঘর্ষ ও উত্তেজনার মাঝে রাবার বুলেটের আঘাতে অন্তত দুজন শ্রমিক আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। আহতরা হলেন, আলমগীর হোসেন ও রাফিয়া বেগম। তাঁরা দুজনই স্থানীয় ‘স্টারলিং স্টাইল’ কারখানার শ্রমিক বলে জানা গেছে।

এ বিষয়ে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ জানান, রাবার বুলেটের আঘাত নিয়ে ওই দুজন পোশাক শ্রমিক তাঁদের হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। এর মধ্যে রাফিয়া বেগমের মাথায় আঘাত থাকায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। অন্যদিকে আলমগীর হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, “সকালে সব কিছু ঠিকঠাকই চলছিল এবং শ্রমিকরাও কারখানায় ঢুকেছিলেন। কিন্তু হঠাৎ করেই জামগড়া এলাকা কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। তবে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।” বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

৪২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২

প্রকাশ : ০৪:৪৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬