ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিইউতে কামাল বায়েজীদ, উদ্বিগ্ন সহকর্মীরা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশ : ০৫:৪৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২৫১৩ বার পড়া হয়েছে

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন প্রবীণ অভিনেতা কামাল বায়েজীদ। হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের এই সদস্যের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর নাট্য ও চলচ্চিত্র অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। তার সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

অভিনয়শিল্পী সংঘের একাধিক সদস্য ও কামাল বায়েজীদের সহকর্মীরা জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণের পর তাকে আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই অভিনেতা।

তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন সহকর্মীরা। অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই তার চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন অভিনয়শিল্পী সংঘ ও থিয়েটার অঙ্গনের সহকর্মীরা।

বিলে ৫টায় অভিনেতা ও সংগঠক খন্দকার শাহ আলমের কাছে কামাল বায়েজিদের সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ঢাকার বাহিরে ছিলাম, খবর পেয়ে চলে আসছি, মাত্র হাসপাতাল থেকে বাসায় আসলাম। তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে এবং নিবীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি দীর্ঘ দিন ধরেই অসুস্থ, অনেক মেডিসিন খেতে হয়, জ্বর আসছিল, সেখান থেকেই, সম্ভবত মস্তিষ্কো হালকা রক্তক্ষরণ হয়েছে। সবাই দোয়া করবেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।’

চার দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করছেন কামাল বায়েজীদ। দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে অভিনয় করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি।

‘একাত্তরের যীশু’, ‘গেরিলা’ ও ‘চোরাবালি’র মতো প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন এই অভিনেতা। পাশাপাশি বিবিসি জানালার জনপ্রিয় অনুষ্ঠান ‘মজায় মজায় শেখা’-তে ‘কামাল’ চরিত্রে অভিনয় করেও ব্যাপক পরিচিতি পান তিনি।

কামাল বায়েজীদের অসুস্থতার খবর পাওয়ার পর থেকে তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখছেন অভিনয়শিল্পী সংঘ ও থিয়েটার অঙ্গনের সহকর্মীরা। তার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন তারা।

আইসিইউতে কামাল বায়েজীদ, উদ্বিগ্ন সহকর্মীরা

প্রকাশ : ০৫:৪৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬