ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কায়েতপাড়া চেয়ারম্যান পদে আলোচনায় সেলিম আহমেদ, চনপাড়ার মতবিনিময় সভায় জনসমাগম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন প্রবীণ বিএনপি নেতা হাজী সেলিম আহমেদ। তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে মত প্রকাশ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ নিয়ে চনপাড়ায় আয়োজিত এক মতবিনিময় সভায় স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

সভায় বক্তারা হাজী সেলিম আহমেদের দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন। তাঁরা জানান, প্রায় চার থেকে পাঁচ দশক ধরে তিনি কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।

বক্তারা বলেন, কৃষক পরিবারের সন্তান হাজী সেলিম আহমেদ দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও নির্যাতনের মুখোমুখি হয়েছেন। স্বৈরাচারী সরকারের আমলে একাধিক মিথ্যা মামলা ও হয়রানির শিকার হলেও তিনি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে জনগণের সেবা করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তাঁরা।

সভায় ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক পরিবেশ নিয়েও আলোচনা হয়। বক্তারা দাবি করেন, এলাকায় চাঁদাবাজি ও বিশৃঙ্খলা প্রতিরোধে তাঁরা সতর্ক রয়েছেন। সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপুর দিকনির্দেশনায় এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তাঁরা।

মতবিনিময় সভায় স্থানীয় প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন। বক্তারা সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, এলাকার সমস্যা সমাধান এবং স্থায়ী উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় স্থানীয় যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীদের সমন্বয়ে এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। বক্তারা বলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া বা না হওয়ার বিষয়টি মুখ্য নয়; জনগণের সুখে-দুঃখে পাশে থাকাই তাঁদের রাজনৈতিক অঙ্গীকার।

সভায় হাজী সেলিম আহমেদকে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী করার বিষয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশার কথাও উঠে আসে। তবে এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত ও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির দিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

রিয়েল এস্টেট ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

কায়েতপাড়া চেয়ারম্যান পদে আলোচনায় সেলিম আহমেদ, চনপাড়ার মতবিনিময় সভায় জনসমাগম

প্রকাশ : ০৭:১৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬