ঢাকা ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বক্তাবলী গণহত্যার ৫৫ বছর পূর্তি: শহীদদের প্রতি এমপি আব্দুল্লাহ আল আমিনের শ্রদ্ধা

বক্তাবলী গণহত্যার ৫৫ বছর পূর্তি উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দিয়েছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রশক্তির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বক্তাবলী গণহত্যার শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য। প্রথমে লক্ষ্মীনগর বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে কানাইনগরে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় কানাইনগর ছোবহানিয়া স্কুল অ্যান্ড কলেজও পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ উত্তর) মো. শওকত আলী, নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার, মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক মো. জাবেদ আলমসহ দলীয় নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদনকালে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, মুক্তিযুদ্ধের সময় বক্তাবলী পরগনা ছিল একটি মুক্তাঞ্চল। এখানকার মানুষ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিলেন। এ কারণে হানাদার বাহিনীর আক্রোশের শিকার হয়ে ১৩৯ জন মানুষকে হত্যা ও পুড়িয়ে মারার মতো নির্মম ঘটনা ঘটে।

তিনি বলেন, বক্তাবলী এলাকার মানুষের আত্মত্যাগের ইতিহাস তিনি জাতীয় সংসদেও তুলে ধরেছেন। বিশেষ করে বক্তাবলী-আলীরটেক সেতু নির্মাণের দাবির প্রসঙ্গেও এ অঞ্চলের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেছেন। শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আজ স্বাধীন বাংলাদেশ এবং নিজেদের পরিচয় নিয়ে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে। তাই শহীদ ও তাঁদের পরিবারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখা সবার দায়িত্ব।

পরে আলফাজ উদ্দিন উদ্যানে মধ্যনগর সমাজকল্যাণ উন্নয়ন সংস্থার আয়োজনে বক্তাবলীর ১৩৯ শহীদের স্মরণে অনুষ্ঠিত স্মরণসভা, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংসদ সদস্য।

স্মরণসভায় আব্দুল্লাহ আল আমিন বলেন, মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে পাকিস্তানি হানাদার বাহিনী বক্তাবলীর যুবক, বৃদ্ধ, নারী-পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল। এসব শহীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, এনসিপি ও তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে। যাঁরা জীবন ও ত্যাগের বিনিময়ে স্বাধীন এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, তাঁদের যথাযথ মর্যাদা দিতে না পারলে দেশের মর্যাদাও অক্ষুণ্ন রাখা সম্ভব নয়। দেশপ্রেম, সততা ও যোগ্যতাকে ধারণ করে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে হবে।

মধ্যনগর সমাজকল্যাণ উন্নয়ন সংস্থার সভাপতি মো. সাঈদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল মিজির তত্ত্বাবধানে আয়োজিত স্মরণসভায় স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তাবলী গণহত্যায় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে গণহত্যার সঠিক ইতিহাস তুলে ধরা এবং শহীদ পরিবারের যথাযথ মর্যাদা ও সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

প্রকাশ : ০৬:২৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬