ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে দাউদপুর জেনারেল হাসপাতাল উদ্বোধন: সন্ত্রাস প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

মন্ত্রী জাহিদ হোসেন বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। যেকোনো উসকানিতে ধৈর্য ধরতে হবে। সাহস থাকলে আসেন, অহেতুক সুড়সুড়ি দেবেন না।’

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর জেনারেল হাসপাতালের উদ্বোধন করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে সবাইকে ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে উসকানিদাতাদেরও আইনের আওতায় আনতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের সহযোগী প্রতিষ্ঠান দাউদপুর জেনারেল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। দেশের প্রতিটি জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। শিশু-কিশোর ও তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের আগে যারা ক্ষমতায় ছিলেন, তারা দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে পালিয়ে গেছেন। দেশের মানুষকে সঙ্গে নিয়ে সব ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।

আওয়ামী লীগের সমালোচনা করে মন্ত্রী বলেন, পটকাবাজি, বোমাবাজি, বাসে আগুন দেওয়া এবং মানুষকে উসকানি দেওয়ার ইতিহাস আওয়ামী লীগের। সারাদেশের মানুষকে মনে রাখতে হবে, তারা কীভাবে হোটেল শেরাটনের সামনে দোতলা বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছিল। আওয়ামী লীগ আবারও আগুন-সন্ত্রাস শুরু করেছে। তারা এ দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না।

তিনি বলেন, দেশের মানুষকে সঙ্গে নিয়ে তাদের অপতৎপরতা রুখে দিতে হবে। বিএনপি সরকার মানুষের ভাগ্য উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তবে মানুষের সুস্বাস্থ্য, সুশিক্ষা ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়।

সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, সরকারের পাশাপাশি আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। সরকার এ ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করবে এবং আইনি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করবে। সম্মিলিত উদ্যোগেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব।

মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।

এ ছাড়া বক্তব্য দেন রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ডা. মুহাম্মদ ওয়াহেদুর রহমান, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরে হাসপাতালের নামফলক উন্মোচনের মধ্য দিয়ে দাউদপুর জেনারেল হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

৪২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে দাউদপুর জেনারেল হাসপাতাল উদ্বোধন: সন্ত্রাস প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

প্রকাশ : ০৫:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬