ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দিপু ভূঁইয়া, দোয়া চাইলেন রূপগঞ্জবাসীর

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অংশ নিয়ে নারায়ণগঞ্জ ও রূপগঞ্জের সাধারণ মানুষের কাছে দোয়া চেয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দেন। এ সময় সংসদে অংশগ্রহণকে তিনি রূপগঞ্জবাসীর ভালোবাসা ও সমর্থনের ফল বলে উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় দিপু ভূঁইয়া বলেন, “সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার প্রতি। রূপগঞ্জবাসীর ভালোবাসা ও সমর্থনে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি।”

তিনি আরও বলেন, “আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন রূপগঞ্জের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করতে পারি।”

তিনি রূপগঞ্জবাসীর উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

২৫ পয়সার ঋণ শোধে ৫৫ বছর ধরে বন্ধুর খোঁজে শিল্পপতি সূফী মিজান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দিপু ভূঁইয়া, দোয়া চাইলেন রূপগঞ্জবাসীর

প্রকাশ : ০৭:১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬