ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা: গোপালগঞ্জে নাশকতা ও সহিংসতার সাথে জড়িতদের অবশ্যই গ্রেফতার করা হবে

গোপালগঞ্জে নাশকতা ও সহিংসতার সাথে জড়িতদের অবশ্যই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নে এ উত্তর দেন তিনি। জাহেদ উর রহমান জানান, গোপালগঞ্জে যে নৃশংসতা ও সহিংসতা হয়েছে সেটি সরকার সহ্য করার কোন কারণ নেই।

তিনি বলেন, আওয়ামী লীগের নামে তো আসলে স্বাভাবিক ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। আওয়ামী লীগের নামে একটা সাধারণ মিছিল করলেও এই মুহূর্তে বেআইনি। একটা সমাবেশ করলে সভা করলে সেটাও বেআইনি। সেখানে নৃশংসতা ও সহিংসতা দেখানো হয়েছে। বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ, বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলা। এই ঘটনা সরকার টলারেট করার কোন কারণ নেই। তবে এই সরকারের আমলে পুলিশ ‘প্রপোরশনেট’ হারে বলপ্রয়োগ করবে বলে উল্লেখ করেন তিনি।

তবে, গোপালগঞ্জে নাশকতায় জড়িতদের অবশ্যই বিচারের সম্মুখীন করা হবে বলে বলেও জানান জাহেদ উর রহমান।

তিনি বলেন, অবশ্যই আমি নিশ্চিত করছি যাদের ছবি দেখা গেছে, আপনারা দেখেছেন গতকাল থেকে ওখানে যৌথ বাহিনী আছেন, তারা অবশ্যই গ্রেফতার হবেন। তারা নিশ্চয়ই বিচারের সম্মুখীন হবেন।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা: গোপালগঞ্জে নাশকতা ও সহিংসতার সাথে জড়িতদের অবশ্যই গ্রেফতার করা হবে

প্রকাশ : ০৫:৫৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬