ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কায়েতপাড়ায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শামীম মিয়া।

এ সময় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা মরহুমা নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন।

অনুষ্ঠানে কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রগতি এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন এবং পবিত্র রমজানের তাৎপর্য ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেন।

জনপ্রিয় সংবাদ

দক্ষিণখান ও তুরাগে পৃথক ইফতার ও দোয়া মাহফিল, প্রধান অতিথি এমপি এস এম জাহাঙ্গীর হোসেন

কায়েতপাড়ায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশ : ০৯:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬