ঢাকা ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হলেন সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১)-এর অনুবৃত্তিক্রমে তাকে নিয়োগ প্রদান করা হয়েছে। সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়, প্রশাসক হিসেবে তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে বিধি অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা ও ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, সরকার কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত সিটি করপোরেশনের প্রশাসকরা সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

উত্তরা ১৩নং সেক্টর লেক পার্ক ওয়াকার্স এসোসিয়েশনের আয়োজনে বাংলা বর্ষবরণ ও বৈশাখী উৎসব উদযাপন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হলেন সাখাওয়াত হোসেন খান

প্রকাশ : ০৮:৫৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬