ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা, দুর্নীতিতে জিরো টলারেন্স: বিমানমন্ত্রী

বিমানে যাত্রীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, বেসামরিক বিমান ও পর্যটন খাতে অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করা হবে না।

সোমবার মানিকগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, বিমানবন্দর ও সংশ্লিষ্ট সেবাখাতে যাত্রীদের সঙ্গে কোনো ধরনের হয়রানি বা অসদাচরণ হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সেবা কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

হজযাত্রীদের ভোগান্তি প্রসঙ্গে তিনি বলেন, হজ মৌসুমে যেন কোনো যাত্রী বিমানবন্দরে অযথা দুর্ভোগে না পড়েন, সে বিষয়ে বিশেষ নজর রাখা হবে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা দেশে ফিরে বিমানবন্দরে নেমেই যেন স্বস্তি অনুভব করেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুর্নীতির বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে আফরোজা খানম রিতা বলেন, সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন এবং সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন। অনিয়ম ও দুর্নীতিতে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন মন্ত্রী। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। সভায় জেলার বিভিন্ন উন্নয়ন ও সেবা কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ সাশ্রয় শিখতে প্রশাসকের ফ্রান্স সফর নাকচ করলেন প্রধানমন্ত্রী

বিমানে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা, দুর্নীতিতে জিরো টলারেন্স: বিমানমন্ত্রী

প্রকাশ : ০৮:৩৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬