বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন নবগঠিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা।
সোমবার (১৬ নভেম্বর) নবগঠিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের নেতৃত্বে নেতাকর্মীরা মাজারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এমপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক হাবিবুন নবী খান সোহেল, বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ এমপি।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, নবনির্বাচিত সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন এমপি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক আ.ন.ম. সাইফুল ইসলাম। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 



















