১৬ নভেম্বর ২০২৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-০৭-এর আয়োজনে ডিএনসিসি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
এ সময় তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি ক্রীড়াচর্চা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার কথা বলেন।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 



















