ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

যুবসমাজকে খেলাধুলায় আকৃষ্ট করা ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুরু হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। সোমবার (২ নভেম্বর) বিকেলে রাজউকের পূর্বাচল নতুন শহরের ৪ নম্বর সেক্টরের শিমুলিয়া বাজার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুম ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মন্ডল কিংস একাদশ ও পুবাইল বাজার স্পোর্টিং ক্লাব। শিমুলিয়া যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে আটটি গ্রামের বিভিন্ন ফুটবল দল অংশ নেওয়ার কথা রয়েছে। ‘খেলাধুলাকে হ্যাঁ বলি’ স্লোগানকে সামনে রেখে আয়োজক কমিটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছে।

উদ্বোধনী বক্তব্যে আবু মোহাম্মদ মাসুম ও শামীম ভুঁইয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশকে নতুনভাবে সুসংগঠিত করতে তরুণদের খেলাধুলাসহ বিভিন্ন কর্মকাণ্ডে উৎসাহিত করেছিলেন।

তারা আরও বলেন, বাংলাদেশ ফুটবলপ্রেমী দেশ। এ দেশে ফুটবলের জনপ্রিয়তা আকাশচুম্বী। রূপগঞ্জ ইউনিয়নের আনাচে-কানাচে ফুটবল প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা দেওয়া হচ্ছে। খেলাধুলার প্রসারের মধ্য দিয়ে যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক ধারায় সম্পৃক্ত করা সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ

নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশ

রূপগঞ্জে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশ : ০৫:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬