ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে হাইকোর্টের নির্দেশ

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালত অবিলম্বে সাইবার-সিকিউরিটি বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে এই কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। টেলিকমিউনিকেশন সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

জনস্বার্থে রিট আবেদনটি দায়ের ও আদালতে এর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর। আদেশের পাশাপাশি আদালত এ বিষয়ে একটি রুলও জারি করেছেন। রুলে ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং শিশুদের ওপর এর প্রভাব নিরূপণ ও নীতিমালা তৈরিতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে।

ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর জানান, কোনো নীতিমালা না থাকায় দেশে শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এর ফলে অনেকের মধ্যে একাকিত্ব ও হতাশা তৈরি হচ্ছে এবং তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

রিট আবেদনে আইসিডিডিআরবির একটি গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ঢাকার ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়, যা আন্তর্জাতিক সুপারিশকৃত সীমার চেয়ে বেশি। শিশুরা স্মার্টফোন, টিভি, ট্যাবলেট ও গেমিং ডিভাইসে প্রতিদিন গড়ে ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করছে।

গবেষণায় আরও উঠে এসেছে, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের কারণে এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় এবং ৮০ শতাংশ শিশু প্রায়ই মাথাব্যথায় ভুগছে। এছাড়া ১৪ শতাংশ শিশু অতিরিক্ত ওজন বা স্থূলতায় আক্রান্ত। পর্যাপ্ত ঘুমের অভাবে (৮-১০ ঘণ্টার বদলে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা) শিশুদের স্মৃতিশক্তি, মনোযোগ, শারীরিক বৃদ্ধি ও মানসিক সুস্থতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

জনপ্রিয় সংবাদ

আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: প্রধানমন্ত্রী

শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে হাইকোর্টের নির্দেশ

প্রকাশ : ০৪:৪০:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬