ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাকে ৬৪২ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাথরবোঝাই একটি ট্রাকে অভিযান চালিয়ে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বুরুলিয়া এলাকায় ৩০০ ফুট সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহী জেলার বাঘা থানার বাসিন্দা শিমুল মিয়া ও ইয়ামিন আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে ৩০০ ফুট সড়কে নিয়মিত টহল দিচ্ছিল রূপগঞ্জ থানা পুলিশের একটি দল। এ সময় পাথরবোঝাই একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ ট্রাকটিতে তল্লাশি চালায়। একপর্যায়ে ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ট্রাকটি জব্দসহ এর দুই আরোহীকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার পাল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজন মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক মিল্টন ও সদস্য সচিব জাহাঙ্গীর

রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাকে ৬৪২ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ২

প্রকাশ : ০৫:১৯:২১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬