ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাকে ৬৪২ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাথরবোঝাই একটি ট্রাকে অভিযান চালিয়ে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।