ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জের চনপাড়ায় জামায়াতের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা কর্মসূচি অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শিশুদের বিনামূল্যে সুন্নতে খতনা করানোর পাশাপাশি অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

চনপাড়া কার্যালয় প্রাঙ্গণ ও সংশ্লিষ্ট কক্ষে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিপুলসংখ্যক শিশু ও তাদের অভিভাবক অংশগ্রহণ করেন। এ সময় শিশুদের সুন্নতে খতনা কার্যক্রম পরিচালনার পাশাপাশি তাদের অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জাহাঙ্গীর আলম এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী সামিরা ইসলাম।

কর্মসূচিতে অংশ নেওয়া শিশুদের অভিভাবকরা জানান, বিনামূল্যে সুন্নতে খতনার মতো উদ্যোগ সাধারণ ও অসচ্ছল পরিবারের জন্য অত্যন্ত সহায়ক। অনেক পরিবারের পক্ষে খতনার খরচ বহন করা কঠিন হয়ে পড়ে। এ ধরনের আয়োজনের ফলে তারা আর্থিক চাপ ছাড়াই সন্তানদের সুন্নতে খতনা করানোর সুযোগ পাচ্ছেন।

আয়োজকরা জানান, সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

জনপ্রিয় সংবাদ

প্রকাশ : ০৮:২৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬