ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু রোববার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশ : ০৪:৫৮:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২৫২৪ বার পড়া হয়েছে

সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট বা অকৃতকার্য শিক্ষার্থীরা আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে অনলাইনে ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, আগামী ৭ নভেম্বর পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে এবং ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। প্রতিটি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। যেসব বিষয়ের দুটি পত্র রয়েছে, সেগুলোর উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।

আবেদন ও ফি পরিশোধের জন্য শিক্ষার্থীদের প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নম্বর ও শিক্ষা বোর্ড নির্বাচন করে সাবমিট করতে হবে। এরপর সংশোধিত ফলাফল জানার জন্য একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পরবর্তী ধাপে স্ক্রিনে প্রদর্শিত বিষয়ভিত্তিক ফলাফল থেকে কাঙ্ক্ষিত বিষয়গুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। এরপর বিকাশ, নগদ, রকেট, উপায় অথবা সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করে পুনরায় পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করলেই আবেদনটি চূড়ান্ত হবে।

ফি পরিশোধের আগে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয় বাতিল বা পরিবর্তন করার সুযোগ রয়েছে। তবে একবার ফি পরিশোধ হয়ে গেলে আবেদন করা বিষয় আর কোনোভাবেই বাতিল করা যাবে না এবং জমাকৃত ফি সম্পূর্ণ অফেরতযোগ্য। তবে কোনো পরীক্ষার্থী চাইলে একই প্রক্রিয়ায় নতুন করে ফি দিয়ে অন্য বিষয় যুক্ত করতে পারবেন, সে ক্ষেত্রে পুনরায় মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

জনপ্রিয় সংবাদ

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটিতে আলোচনায় আলমগীর হোসেন

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু রোববার

প্রকাশ : ০৪:৫৮:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬