ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ বছর পর রূপগঞ্জের মসজিদে উন্নয়নকাজ, উদ্যোগ নিলেন আবু মোহাম্মদ মাছুম

রূপগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর পূর্বপাড়া সুন্নিয়া জামে মসজিদের মেঝেতে টাইলস বসানোর কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন পর মসজিদের উন্নয়নকাজ শুরু হওয়ায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে সন্তোষ দেখা দিয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর পূর্বপাড়া সুন্নিয়া জামে মসজিদের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। প্রায় ১৬ বছর ধরে মসজিদটির দেয়াল ও মেঝের উন্নয়ন প্রয়োজন থাকলেও তা বাস্তবায়ন হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদটির উন্নয়নের প্রয়োজনীয়তার বিষয়টি জানতে পেরে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজি আবু মোহাম্মদ মাছুম একদিন মসজিদে গিয়ে স্থানীয় মুরব্বিদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মসজিদের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর অবস্থা সম্পর্কে খোঁজ নেন।

পরে মসজিদের উন্নয়নে সহযোগিতার উদ্যোগ নেন তিনি। এরই ধারাবাহিকতায় তাঁর উদ্যোগে মসজিদের পুরো মেঝেতে টাইলস বসানোর কাজের উদ্বোধন করা হয়।

দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নয়নকাজ শুরু হওয়ায় স্থানীয় মুসল্লিদের মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় মুরব্বিরা বলেন, বিভিন্ন সময়ে অনেকে এলাকায় এসে নানা প্রতিশ্রুতি দিলেও অনেক কাজ বাস্তবায়ন হয়নি। এবার মসজিদের উন্নয়নে উদ্যোগ নেওয়ায় তাঁরা হাজি আবু মোহাম্মদ মাছুম-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় একাধিক মুরব্বি বলেন, “দীর্ঘদিন ধরে মসজিদটির উন্নয়ন প্রয়োজন ছিল। বিষয়টি জানার পর তিনি নিজ উদ্যোগে কাজটি শুরু করেছেন। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাঁর এই উদ্যোগ কবুল করুন।”

তাঁরা আরও বলেন, মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। মসজিদের উন্নয়নে সহযোগিতার কাজকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে সংশ্লিষ্ট সবাইকে মহান আল্লাহ উত্তম প্রতিদান দেবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

এ সময় স্থানীয়রা হাজি আবু মোহাম্মদ মাছুম-এর জন্য দোয়া করে বলেন, তিনি যেন ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখতে পারেন এবং রূপগঞ্জ ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ পান।

রূপগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ে সাংবাদিক-ইউএনও মতবিনিময়

১৬ বছর পর রূপগঞ্জের মসজিদে উন্নয়নকাজ, উদ্যোগ নিলেন আবু মোহাম্মদ মাছুম

প্রকাশ : ০৫:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬