ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত জোটের লংমার্চ গণআকাঙ্ক্ষার ‘পরিপন্থি’: জহির উদ্দিন স্বপন

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লং মার্চ’ কর্মসূচির মাধ্যমে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট দেশে ‘অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে’ বলে অভিযোগ করেছেন জহির উদ্দিন স্বপন। এক গোলটেবিল বৈঠকে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিরোধী দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্যের লংমার্চ প্রসঙ্গে এ অভিযোগ তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।

সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদীয় বিতর্ককে অহেতুক ও দ্রুত রাজপথে নিয়ে যাওয়া এবং লংমার্চের মত কর্মসূচি ঘোষণার বিষয়ে দেশের সচেতন মহলকে সজাগ থাকতে হবে। রাজনৈতিক দলগুলো কতটা বুঝে এসব করছে তা জানি না। তবে এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নেওয়ার জন্য দেশি-বিদেশি নানান অপশক্তি ওঁৎ পেতে বসে থাকে।

তার কথায়, জাতীয় সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর রয়েছে ঠিক সেই সময়ে আন্দোলনের নামে রাজপথে লংমার্চ করার মত কর্মসূচি সাধারণ মানুষের গণআকাঙ্ক্ষার পরিপন্থি বলে আমি মনে করি।

রাজধানীর বাংলাদেশ আইন ও আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউট (বিলিয়া) মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রথম ১৮০ দিনের পর্যালোচনা: সুশাসন, জবাবদিহিতা ও উন্নয়নের প্রেক্ষাপট’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক হয়।

‘সিটিজেন ফোরাম বাংলাদেশ’ এবং ‘বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড ইনিশিয়েটিভস’ (বিসিএআই) এর উদ্যোগে এই বৈঠক হয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লং মার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্য।

সকাল ৭টায় মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ শেষে সোয়া ৮টার পর বিশাল গড়িবহর চট্টগ্রামের পথ ধরে। সরকারের ১৮০ দিনের কার্যক্রম তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, বিগত দুই দশকের ‘ফ্যাসিবাদের চর্চা’, ভঙ্গুর সমাজ ব্যবস্থা এবং দেউলিয়া অর্থনীতির চরম অচল অবস্থা থেকে দেশকে টেনে তুলে সরকার নতুন একটি সঠিক গতিমুখ নির্ধারণ করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, সংকট এতই গভীর ছিল যে, রাতারাতি জাদুকরী কোনো পরিবর্তন সম্ভব নয়; তবে দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধি সুনিশ্চিত করতে সরকার ইতোমধ্যে সুনির্দিষ্ট নীতি নির্ধারণী পদক্ষেপ গ্রহণ করেছে।

জ্বালানি সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, দীর্ঘমেয়াদি আমদানিনির্ভর ও ভুল নীতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতের মত অপরিহার্য খাতে দেশকে আজ হিমশিম খেতে হচ্ছে। এতদিন ক্ষমতায় থেকেও প্রাকৃতিক সম্পদ উত্তোলনে স্থায়ী পদক্ষেপ না নেওয়া কেবল দুর্নীতিই ছিল না, এটি ছিল জাতির সঙ্গে এক দীর্ঘমেয়াদি প্রতারণা। বর্তমান সরকার কেবল সংকটের কথা বলে পার পাওয়ার চেষ্টা করছে না, বরং প্রধানমন্ত্রী জনগণের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করে বিকল্প উৎস সন্ধান এবং নিজস্ব গ্যাস উত্তোলনের উদ্যোগ বাস্তবায়ন করছেন।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, সুশাসন ও অর্থনৈতিক স্বস্তি ফেরাতে চীন ও ভারতের পাশাপাশি পণ্য আমদানির নতুন উৎস তৈরি, আমদানি ব্যয় হ্রাস এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণে সরকার বিশেষ জোর দিয়েছে।

কার্যকর জাতীয় সংসদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংসদীয় রাজনীতিতে চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে সরকারকে জবাবদিহিতার আওতায় রাখার সুযোগ থাকা সত্ত্বেও সংসদের বিতর্ককে দ্রুত রাজপথে নিয়ে যাওয়ার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতিকে বাধাগ্রস্ত করে। সংসদীয় গণতন্ত্রকে গতিশীল ও অর্থবহ রাখতে সরকারি দলকে জবাবদিহিতার মধ্যে রাখা বিরোধী দলের দায়িত্ব।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে এবং সাখাওয়াত হোসেনের সঞ্চালনায়, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, মানবাধিকার কর্মী শিরিন হকসহ রাজনীতিক, শিক্ষাবিদ ও গবেষকরা বক্তব্য রাখেন।

জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

জামায়াত জোটের লংমার্চ গণআকাঙ্ক্ষার ‘পরিপন্থি’: জহির উদ্দিন স্বপন

প্রকাশ : ০৪:৫৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬