ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক মাসুদা লাবনীকে প্রাণনাশের হুমকি, ডিআরইউর নিন্দা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও নিউজ২৪-এর সিনিয়র ক্রাইম রিপোর্টার মাসুদা খাতুন (মাসুদা লাবনী)-কে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১১ আগস্ট) ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ দাবি জানান।

বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময় হুমকি, হয়রানি ও হামলার শিকার হচ্ছেন। সর্বশেষ সাংবাদিক মাসুদা খাতুনকে তেজস হালদার যশ নামের এক ব্যক্তি ধারাবাহিকভাবে মোবাইল ফোনে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।

তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে কোনো বিষয়ে প্রতিবেদন প্রকাশ বা প্রচারের কারণে একজন সাংবাদিককে ভয়ভীতি দেখানো কিংবা প্রাণনাশের হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনায় শুধু সাংবাদিকদের নিরাপত্তাই বিঘ্নিত হয় না, মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিক মাসুদা খাতুনের করা সাধারণ ডায়েরির (জিডি) অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে হুমকিদাতার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে ওই সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ থেকে বিরত রাখা যাবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে আরও দায়িত্বশীল ও কঠোর ভূমিকা পালন করতে হবে।

প্রকাশ : ০৭:১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬