ঢাকা ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ ছুটিতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার, মাঠে সেনাবাহিনী

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে চলমান ছুটিতে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দেশের বিভিন্ন লঞ্চ টার্মিনাল, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও মহাসড়কগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রগুলোতে দিন-রাত টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপয়েন্ট স্থাপন করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

এছাড়া শিল্পাঞ্চল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতেও সেনাবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য যেকোনো ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

সামাজিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করছে সেনাবাহিনী। বিভিন্ন স্থানে জনগণকে নিরাপদ ভ্রমণ, যানবাহনে শৃঙ্খলা মেনে চলা এবং সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশব্যাপী নিরাপদ ও আনন্দঘন ঈদ উদযাপন নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ঈদের ছুটি জুড়েই অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

প্রবীণ আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

ঈদ ছুটিতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার, মাঠে সেনাবাহিনী

প্রকাশ : ০৮:৩৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬