ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রমজান উপলক্ষে ৪৩ নম্বর ওয়ার্ডে ৩৫০০ মানুষের ইফতার মাহফিল, দোয়া চাইলেন কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেন

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ১০:৩৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ২৭৯০ বার পড়া হয়েছে

পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর ঢাকা-১৮ আসন এলাকার ৪৩ নম্বর ওয়ার্ডে প্রায় সাড়ে তিন হাজার মানুষের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বিল্লাল হোসেন।

মস্তুল ৩০০ ফিট সড়কের উত্তর পাশে নিজ এলাকায় আয়োজিত এই ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। অনুষ্ঠানে ধর্মীয় আবহে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি হয়।

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিল্লাল হোসেন বলেন, আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে তিনি ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হতে যাচ্ছেন। এলাকার জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেতে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিএম আনোয়ার, মোবারক হোসেন দেওয়ান, ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল নূর তুষার, বিএনপি নেতা মেহেদী হাসান নয়নসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

ইফতার মাহফিলে বক্তারা ৪৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা ও নাগরিক সুবিধার বিষয় তুলে ধরেন। তারা ৩০০ ফিট সড়কের দুই পাশের লেকের ওপর সেতু নির্মাণ, সড়ক পারাপারে উপযুক্ত স্থানে ফুটওভার ব্রিজ স্থাপন এবং সিটি কর্পোরেশনের নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি হোল্ডিং ট্যাক্স মওকুফের দাবিও তোলা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, এলাকাবাসী তাকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। তিনি আগামী সংসদে ৪৩ নম্বর ওয়ার্ডের সমস্যাগুলো তুলে ধরে সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।

পরে অতিথিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করা হয়। ইফতার শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

প্রবীণ আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

রমজান উপলক্ষে ৪৩ নম্বর ওয়ার্ডে ৩৫০০ মানুষের ইফতার মাহফিল, দোয়া চাইলেন কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেন

প্রকাশ : ১০:৩৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬