ঢাকা মহানগরীর সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর কৃষক দল।
শুক্রবার (২৭ নভেম্বর) আয়োজিত এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেন।
এ সময় ঢাকা মহানগর উত্তর কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানান।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা বলেন, নগরবাসীর নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করা জরুরি। শহরের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এ সময় নেতাকর্মীরা শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
হাফিজুর রহমান 


















