ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫১

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে নিশ্চিত ও সন্দেহভাজন হামে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৩৫১ জন। শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, সিলেট বিভাগে তিনজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন। তাঁরা সবাই হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৮ জনে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হামে ১০৬ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৭৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৮০৮ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ জনের শরীরে নিশ্চিতভাবে হামের জীবাণু শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৫৫৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জের চনপাড়ায় জামায়াতের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা কর্মসূচি অনুষ্ঠিত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫১

প্রকাশ : ০৫:২০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬