ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

থামছে না ইরান, পাল্টা হামলা চলছেই

যুক্তরাষ্ট্র–ইসরায়েল–ইরান সংঘাতের মধ্যে দুবাইয়ের অর্থনৈতিক কেন্দ্রে একটি ভবনে ক্ষেপণাস্ত্র প্রতিহতের পর ছিটকে পড়া ধ্বংসাবশেষ আঘাত হেনেছে। একই সময়ে বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে, তবে হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

১৫তম দিনে গড়ানো যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান যুদ্ধে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এ ধরনের দ্বিতীয় হামলা দেখল সংযুক্ত আরব আমিরাতের শহরটি। তবে ধ্বংসাবশেষের আঘাতের ঘটনায় আগুন ধরেনি, কেউ হতাহতও হয়নি।

“কর্তৃপক্ষ নিশ্চিত করছে, দুবাইয়ের কেন্দ্রস্থলে একটি ভবনের সামনের অংশে আঘাত হানা ধ্বংসাবশেষের বিষয়টি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ওই ধ্বংসাবশেষ একটি সফল (ক্ষেপণাস্ত্র) প্রতিহত অভিযানের অংশ ছিল,” এক্সে দেওয়া পোস্টে দুবাই মিডিয়া কার্যালয় এ কথা বলেছে বলে জানিয়েছে এনডিটিভি।

শুক্রবারই একই রকম এক প্রতিহতের ঘটনার পর ধ্বংসাবশেষ দুবাইয়ের কেন্দ্রস্থলে একটি ভবনে আঘাত হেনেছিল। বিকট শব্দ শোনার পর প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থার এক প্রতিনিধি দুবাই আন্তর্জাতিক অর্থনৈতিক কেন্দ্রের (ডিআইএফসি) ওই ক্ষতিগ্রস্ত ভবনটি দেখতে গিয়েছিলেন।

“আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠেছিলাম, এটা ছিল আমার শোনা সবচেয়ে জোরাল শব্দ। এটা এতটা জোরে ছিল যে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আমি নিশ্চিত ছিলাম যে কোনো ভয়াবহ বিপর্যয় হতে যাচ্ছে, মাটি কেঁপে উঠেছিল,” বলেছেন নাম প্রকাশ করতে না চাওয়া এক প্রতিবেশী।

প্যারিসভিত্তিক ওই বার্তা সংস্থাটির আরেক প্রতিনিধি জোড়া বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান, যাতে একাধিক ভবনও কেঁপে উঠেছিল এবং কেন্দ্রস্থলের ওই পুরো এলাকা থেকে বিপুল পরিমাণ ধোঁয়া উঠতে দেখেন।

এদিকে বাগদাদে মার্কিন দূতাবাসে একটি ড্রোন আঘাত হেনেছে বলে জানিয়েছেন এক ইরানি কর্মকর্তা। দূতাবাস প্রাঙ্গণ থেকে ধোঁয়া উঠতেও দেখা গেছে।

ইরানসমর্থিত প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহকে লক্ষ্য করে দুটি হামলার পর দূতাবাসে এ ড্রোন আক্রমণের খবর আসে। ওই দুই হামলায় ‘গুরুত্বপূর্ণ এক সদস্যসহ’ গোষ্ঠীটির দুইজন নিহত হয়েছে, বলছে নিরাপত্তা সূত্রগুলো।

তবে নিউ ইয়র্কভিত্তিক একটি বার্তা সংস্থা জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র বাগদাদের মার্কিন ‍দূতাবাসের ভেতরে একটি হেলিপ্যাডে আঘাত হেনেছে। তারা ড্রোন নিয়ে কিছু বলেনি। এ হামলায় কেউ হতাহত হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

জনপ্রিয় সংবাদ

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

থামছে না ইরান, পাল্টা হামলা চলছেই

প্রকাশ : ০৫:২২:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬