ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যারা নির্বাচিত করেছে তাদের জন্য লড়ে যাব: এস এম জাহাঙ্গীর হোসেন

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ১১:৪৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ২৬২২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অংশ নিয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। অধিবেশনে যোগ দিয়ে তিনি তার নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাদের অধিকার, উন্নয়ন ও প্রত্যাশা পূরণে সংসদে সক্রিয়ভাবে ভূমিকা রাখার অঙ্গীকার করেছেন।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় সংসদ ভবন-এ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত হয়ে তিনি বলেন, “যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি তাদের জন্যই রাজনীতি করি। তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণে সংসদে এবং সংসদের বাইরে সর্বোচ্চ চেষ্টা করে যাব।”

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করা একজন নির্বাচিত প্রতিনিধির প্রধান দায়িত্ব। ঢাকা-১৮ আসনের নাগরিকদের দীর্ঘদিনের সমস্যা ও উন্নয়ন চাহিদা রয়েছে, সেগুলো সমাধানের জন্য তিনি সংসদে যথাযথভাবে বিষয়গুলো তুলে ধরবেন। একই সঙ্গে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের চলমান উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে এবং জনগণের জীবনমান উন্নয়নে সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সংসদ সদস্য হিসেবে তিনি গণমানুষের স্বার্থ রক্ষায় এবং তাদের দাবি-দাওয়া সংসদে তুলে ধরতে সর্বদা সচেষ্ট থাকবেন।

ঢাকা-১৮ আসনের মানুষের ভালোবাসা, সমর্থন ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতা ও দোয়া থাকলে আমরা এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে আরও অনেক কাজ করতে পারব।”

শেষে তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন, যাতে তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন এবং জনগণের প্রত্যাশা পূরণে সফল হতে পারেন।

জনপ্রিয় সংবাদ

প্রবীণ আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

যারা নির্বাচিত করেছে তাদের জন্য লড়ে যাব: এস এম জাহাঙ্গীর হোসেন

প্রকাশ : ১১:৪৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬