ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজারবাগে বাংলাদেশ পুলিশের আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাংলাদেশ পুলিশের বার্ষিক আজান, কেরাত, হামদ-নাত ও রচনা প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর রেক্টর (অতিরিক্ত আইজি) কাজী মোঃ ফজলুল করিম, বিপিএম-সেবা। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের সদস্য এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, পুলিশ সদস্যদের জীবনে ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে নৈতিকতা, সততা ও সদাচরণ গড়ে তুলতে হবে। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং পুলিশ সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

তিনি আরও বলেন, আইনি সুরক্ষা, ন্যায়বিচার ও মানবিক আচরণের মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার জন্য পুলিশ সদস্যদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে। এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের নৈতিক ও ধর্মীয় চর্চাকে উৎসাহিত করে বলেও তিনি উল্লেখ করেন। এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান পুলিশ প্রধান।

পরে আইজিপি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতার আজান বিভাগে প্রথম হয়েছেন চট্টগ্রাম জেলার কনস্টেবল মোঃ মনিরুল ইসলাম, দ্বিতীয় হয়েছেন ৩ এপিবিএন-এর নায়েক আবু মুসা এবং তৃতীয় হয়েছেন আরএমপি, রাজশাহীর এএসআই (সশস্ত্র) মোঃ ওমর ফারুক।

কেরাত বিভাগে প্রথম হয়েছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকার লিনেন কিপার মোঃ আব্দুল আউয়াল, দ্বিতীয় হয়েছেন ৩ এপিবিএন-এর নায়েক আবু মুসা এবং তৃতীয় হয়েছেন ময়মনসিংহ রেঞ্জ অফিসের কনস্টেবল আরিফুল ইসলাম।

হামদ ও নাত বিভাগে প্রথম হয়েছেন ১১ এপিবিএন-এর নারী কনস্টেবল নাদিয়া নাছরিন নূপুর, দ্বিতীয় হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নায়েক মোঃ রাকিবুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন বিএমপি, বরিশালের কনস্টেবল এস এম মশিউর রহমান।

“নাগরিক হয়রানি বন্ধে ইসলাম” শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হবিগঞ্জ জেলার কনস্টেবল জুনায়েদ বিন মর্তুজ, দ্বিতীয় হয়েছেন ৪ এপিবিএন-এর কনস্টেবল আ ম মোঃ উমর ফারুক বায়েজিদ এবং তৃতীয় হয়েছেন আরআরএফ, রংপুরের নারী কনস্টেবল মোছাঃ এসমোতারা খাতুন।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে অনুষ্ঠিত প্রাথমিক প্রতিযোগিতায় বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা: রমনা থানা বিএনপি সভাপতিকে শোকজ

রাজারবাগে বাংলাদেশ পুলিশের আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশ : ১০:১৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬