ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মা হারালেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার মা হুরন নাহার রশীদ আজ রোববার (১ মার্চ) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।

পারিবারিক সূত্র জানায়, হুরন নাহার রশীদ ছিলেন সাবেক মন্ত্রী ও প্রখ্যাত শিল্পপতি মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম হারুনার রশীদ খান মুন্নুর সহধর্মিণী। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৬টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, দুই জামাতা, তিন নাতিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ রোববার বাদ আসর মানিকগঞ্জের মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু মেডিকেল কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে স্বামী হারুনার রশীদ খান মুন্নুর কবরের পাশে তাকে দাফন করার কথা রয়েছে।

হুরন নাহার রশীদের মৃত্যুতে মানিকগঞ্জ জেলায় শোকের ছায়া নেমে এসেছে। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংসদ সদস্য, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে সকাল থেকেই মুন্নু সিটিতে ভিড় করছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুন্নু গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা।

জনপ্রিয় সংবাদ

এসআরবি কর্মকর্তা আবুল হাসান আটক, সহিংসতায় সম্পৃক্ততার অভিযোগে চলছে তদন্ত

মা হারালেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

প্রকাশ : ০৭:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬