ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শপথের পর বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান-এ তিনি স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র কবর জিয়ারত করেন।

বিএনপির মিডিয়া সেল জানায়, কবর জিয়ারতের পর তিনি পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মোনাজাতে অংশ নেন।

এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে মসজিদে মুসল্লিদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী আবু মুহাম্মাদ মাসুমের কুশল বিনিময়

শপথের পর বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রকাশ : ১১:৪০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬