ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থীর দিনভর কর্মসূচি

উত্তরায় মিনি মেরাথন, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ধানের শীষের প্রচারণা

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৭:৩৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৭৯৪ বার পড়া হয়েছে

ঢাকা-১৮ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনব্যাপী ধারাবাহিক কর্মসূচি পালন করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে উত্তরার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত এসব কর্মসূচির মধ্যে ছিল মিনি মেরাথন, ফ্রি মেডিকেল ক্যাম্প, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা এবং বিকেলে খিলক্ষেত লেকসিটি এলাকায় ধানের শীষ প্রতীকের গণপ্রচারণা।

সকালে উত্তরায় আয়োজিত মিনি মেরাথন কর্মসূচিতে বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করেন। সুস্থ জীবনধারা গড়ে তোলা, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা তুলে ধরতেই এই আয়োজন করা হয়। এ সময় এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে, তাদের সুস্থ ও সচেতন করে তুলতে খেলাধুলার বিকল্প নেই।

এরপর উত্তরার একটি কেন্দ্রে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। এতে অভিজ্ঞ চিকিৎসকরা সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। নারী, শিশু ও বয়স্ক রোগীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক।

দুপুরে অনুষ্ঠিত হয় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা। সভায় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, ভোটাধিকার, জাতীয় নিরাপত্তা ও একটি গ্রহণযোগ্য নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা এই দেশের অভিজ্ঞ ও দেশপ্রেমিক নাগরিক। তাঁদের মতামত ও অভিজ্ঞতা রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিকেলে খিলক্ষেত লেকসিটি এলাকায় ধানের শীষ প্রতীকের গণপ্রচারণা চালান বিএনপি প্রার্থী। এ সময় তিনি সাধারণ মানুষ, দোকানি, রিকশাচালক ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করে ভোট ও দোয়া কামনা করেন। প্রচারণাকালে তিনি বলেন,
“এই নির্বাচন মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন। ধানের শীষে ভোট দিয়ে জনগণ অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে রায় দেবে।”

দিনব্যাপী এসব কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ, দুদক-রাজউকে আইনজীবীদের আবেদন

ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থীর দিনভর কর্মসূচি

উত্তরায় মিনি মেরাথন, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ধানের শীষের প্রচারণা

প্রকাশ : ০৭:৩৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬