ঢাকা ১০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে নির্বাচনী চমক: দিপু ভূঁইয়াকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ওয়াসিম উদ্দিন

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নির্বাচনী ময়দানে বড় ধাক্কা খেলো গণঅধিকার পরিষদের প্রার্থী ওয়াসিম উদ্দিন। বৃহস্পতিবার তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ধানের শীষের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়াকে সমর্থন জানান। পাশাপাশি বাংলাদেশ সুপ্রিম পার্টি ও তরিকত ফেডারেশনও তার প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে।

গণঅধিকার পরিষদের প্রার্থী ওয়াসিম উদ্দিন (ট্রাক) বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গোলাকান্দাইল বিএনপির নির্বাচনী অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের হাতে ধানের শীষের প্রতিক তুলে দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি নূরুন্নবী ভূঁইয়া, আশরাফুল হক রিপন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু, রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি শহিদুল্লাহ খাঁন, সদস্য সচিব তরিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব হাসান বাবুল, হারুন খাঁন এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সবুজ আহম্মেদ।

সংবাদ সম্মেলনে আরও ঘোষণা করা হয়, বাংলাদেশ সুপ্রিম পার্টি ও তরিকত ফেডারেশনও বিএনপির ধানের শীষ প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়াকে সমর্থন জানিয়েছে।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের অন্যান্য প্রার্থীরা হলেন:

জামায়াতে ইসলামীর মোঃ আনোয়ার হোসেন মোল্লা (দাঁড়িপাল্লা)

ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ ইমদাদুল্লাহ হাশেমী (হাতপাখা)

বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির মোঃ মনিরুজ্জামান চন্দন (কাস্তে)

ইনসানিয়াত বাংলাদেশের মোঃ রেহান আফজাল (আপেল)

রাজনীতিবিদদের এই সমন্বয় নির্বাচনী ময়দানে নতুন চিত্রের সূচনা করেছে এবং ভোটারদের মধ্যে বিশেষভাবে আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন, ওয়াসিম উদ্দিনের সরে দাঁড়ানো এবং বিএনপি প্রার্থীকে পূর্ণ সমর্থন প্রদানের সিদ্ধান্ত রূপগঞ্জ আসনের ভোটের ফলাফলকে সরাসরি প্রভাবিত করতে পারে।

জনপ্রিয় সংবাদ

স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে ব্রিটিশ বাংলাদেশি আবু মিরনের লড়াই

রূপগঞ্জে নির্বাচনী চমক: দিপু ভূঁইয়াকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ওয়াসিম উদ্দিন

প্রকাশ : ০৯:০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬