আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে তুরাগ থানা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এস এম জাহাঙ্গীর হোসেন সমাবেশে বলেন, “ঢাকা-১৮ এর মানুষ এবার তাদের ভোটাধিকার ফিরিয়ে আনবেন। ধানের শীষের প্রতি তাদের আস্থা অত্যন্ত দৃঢ়, এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ভোটারদের পাশে থেকে তাদের প্রত্যাশা বাস্তবায়ন করব।”
তুরাগ থানা বিএনপি আহ্বায়ক মোঃ আমান উল্লাহ’র সভাপতিত্বে প্রচারণা ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন, নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, জহির উদ্দিন, চান মিয়া বেপারী, রিপন হাসান খন্দকার, আলমাছ আলী, আবু তাহের খান আবুল, আব্দুল বাতেন, উত্তরা পশ্চিম থানার আব্দুস সালাম, সোলায়মান হাসান, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, মীর হোসেন মূসা প্রমূখ সহ বিএনপি ও অংগসংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ঢাকা-১৮ আসনের মানুষ দীর্ঘদিন ধরে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার তারা পরিবর্তন চায়, সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ। জনসমর্থন এতটাই শক্তিশালী যে, এটি ধানের শীষকে বিজয়ী করার পথে অপ্রতিরোধ্য বলয়ের সৃষ্টি করেছে।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান। সমাবেশ শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
নেতাকর্মীরা জানান, আসন্ন নির্বাচনে ঢাকা-১৮ আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন দৃঢ়ভাবে রয়েছে, এবং বিজয় অর্জন অনিবার্য হবে।
হাফিজুর রহমান 











