ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নারীদের অসম্মান মেনে নেবে না দেশের মা-বোনেরা: এস এম জাহাঙ্গীর হোসেন

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৭:২৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬৬৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে রাজধানীর তুরাগ এলাকায় আয়োজিত এক পথসভায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানকে ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, “নারীদের প্রতি সম্মান দেখানো প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। কর্মজীবী নারীদের সঙ্গে অসম্মানজনক ভাষায় কথা বলার অধিকার কাউকে দেওয়া হয়নি। ভেরিফাইড আইডি থেকে নারীদের উদ্দেশে যে ভাষায় মন্তব্য করা হয়েছে, তা নিন্দনীয়।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “নারীদের সম্মান ক্ষুণ্ন করা হলে দেশের মা-বোনেরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাবে। তখন পালানোর কোনো সুযোগ থাকবে না।”

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং টেকসই ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করা প্রয়োজন। সে লক্ষ্যেই তিনি আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

বিগত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “মিথ্যা মামলা, হামলা ও নির্যাতনের মধ্য দিয়ে আমরা রাজনীতি করেছি। ভবিষ্যতে ঢাকা-১৮ আসনে যেন এই ধরনের প্রতিহিংসার রাজনীতি আর না হয়—সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।”

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামানের বাসভবনের প্রাঙ্গণে নির্বাচনের ১৩তম দিনের প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে আয়োজিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মো. আমান উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান। তিনি বলেন, “২০২৩ সালের মার্চে রানাভোলায় আমাদের জনসভায় হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের আহত করা হয়েছিল এবং উল্টো আমাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়। কিন্তু বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না।”

তিনি আরও বলেন, “রাজধানীর মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেনকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

পথসভা শেষে দুপুর পর্যন্ত তুরাগ এলাকার ৫৩ নম্বর ওয়ার্ড, রানাভোলা, বামনারটেক, নয়ানগর ও ডিয়াবাড়ী এলাকায় ধানের শীষের লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হামের টিকা আসার সঙ্গে সঙ্গে দেওয়ার ব্যবস্থা হবে: স্বাস্থ্যমন্ত্রী

নারীদের অসম্মান মেনে নেবে না দেশের মা-বোনেরা: এস এম জাহাঙ্গীর হোসেন

প্রকাশ : ০৭:২৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬