ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভা: আসন্ন নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জলাফল সাইফুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ আলমগীর হোসেন। এছাড়াও পুলিশ প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রূপগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। নির্বাচনকে স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় যেকোনো ধরনের সহিংসতা, অনিয়ম ও বিশৃঙ্খলা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসন দৃঢ় আশাবাদ ব্যক্ত করে জানায়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় রূপগঞ্জ উপজেলায় একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

জনপ্রিয় সংবাদ

নিহত হওয়ার গুঞ্জনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর বার্তা

রূপগঞ্জে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভা: আসন্ন নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

প্রকাশ : ১১:৪১:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬