ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোলাবো ইউনিয়নের পথসভায় দিপু ভূঁইয়ার উন্নয়ন ও সন্ত্রাসমুক্ত রূপগঞ্জ গড়ার অঙ্গীকার

বিএনপি মনোনীত নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার ধানের শীষ প্রতীকের পক্ষে ভোলাবো ইউনিয়নে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় তিনি রূপগঞ্জকে একটি পরিকল্পিত, উন্নত ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) পথসভায় বক্তব্যকালে দিপু ভূঁইয়া বলেন, “রূপগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে একটি সুপরিকল্পিত উন্নয়ন কাঠামো প্রয়োজন।” তিনি বিশেষভাবে রাস্তাঘাট উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দেন।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আগামী নির্বাচনে সবাইকে কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ধানের শীষ প্রতীকে ভোট দিয়েই গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে।” তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

পথসভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এলাকায় যেকোনো ধরনের দলীয় কোন্দল ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে দিপু ভূঁইয়া বলেন, “রূপগঞ্জের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের বঞ্চনা দূর করতেই বিএনপি বদ্ধপরিকর। আমরা ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ফেরাতে রাজনীতি করছি।”

পথসভায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা মশিউর রহমান টিপু, স্বেচ্ছাসেবক দলের রূপগঞ্জ সদর ইউনিয়ন নেতা সাকিব মোল্লা, বিএনপি নেতা রাজিব মিয়া, যুবদল নেতা রাকিব মিয়া, ছাত্রদল নেতা শাকিল মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। পথসভা চলাকালে ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ভোলাবো ইউনিয়ন।

জনপ্রিয় সংবাদ

নিহত হওয়ার গুঞ্জনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর বার্তা

ভোলাবো ইউনিয়নের পথসভায় দিপু ভূঁইয়ার উন্নয়ন ও সন্ত্রাসমুক্ত রূপগঞ্জ গড়ার অঙ্গীকার

প্রকাশ : ০৮:৫৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬