ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণখান থানাধীন ৪৯ নম্বর ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৭:৫৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ২৬০৩ বার পড়া হয়েছে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের দক্ষিণখান থানাধীন ৪৯ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও ধানের শীষ প্রতীকের পক্ষে আশকোনা, গাওয়াইর এবং কসাইবাড়ি এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন। বরিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী এ প্রচারণায় ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, পাড়া-মহল্লা ও আবাসিক এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

প্রচারণাকালে এস এম জাহাঙ্গীর হোসেন সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণ এখন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। সেই নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের মানুষ ধানের শীষ প্রতীকেই তাদের রায় দেবে।”

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা হবে এবং এলাকাভিত্তিক উন্নয়ন, নাগরিক সেবা, নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। তরুণ সমাজের উদ্দেশে তিনি বলেন, তরুণদের অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হতে পারে না, তাই আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এ সময় দক্ষিণখান থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক প্রচারণায় অংশ নেন। নেতাকর্মীদের স্লোগান ও উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারাও প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রচারণা শেষে নেতাকর্মীরা জানান, আগামী দিনগুলোতে ওয়ার্ডের প্রতিটি পাড়া ও ভোটকেন্দ্রভিত্তিক গণসংযোগ আরও জোরদার করা হবে, যাতে ধানের শীষ প্রতীকের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়।

জনপ্রিয় সংবাদ

জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে: আবদুল আউয়াল মিন্টু

দক্ষিণখান থানাধীন ৪৯ নম্বর ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা

প্রকাশ : ০৭:৫৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬