ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করছেন তারেক রহমান। সংগৃহীত ছবি

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ।

এ উপলক্ষ্যে কোকোর বড় ভাই ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে দোয়া ও মোনাজাত শেষে তিনি শ্রদ্ধা জানান।

এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিথি, দুই কন্যা জাহিয়া রহমান ও জাফিয়া রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আরাফাত রহমান কোকো ২০০৮ সালের ১৮ জুলাই চিকিৎসার জন্য সপরিবারে ব্যাংকক যান। চিকিৎসা শেষে তিনি মালয়েশিয়ায় চলে যান এবং মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই পরিবারের সঙ্গে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী শর্মিলা রহমান ও দুই কন্যা জাহিয়া রহমান এবং জাফিয়া রহমানকে রেখে যান।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শিক্ষার মান উন্নয়নের সম্মিলিত উদ্যোগের আহ্বান দিপু ভূঁইয়ার

আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রকাশ : ০৭:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬