ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম দিনেই সন্ত্রাস ও চাঁদাবাজদের হুঁশিয়ারি দিলেন বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৮:১৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২৬৬২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই সন্ত্রাস ও চাঁদাবাজদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন, “সন্ত্রাস-চাঁদাবাজদের এই এলাকায় কোনো ঠাঁই হবে না। যাদের মধ্যে এমন চিন্তা আছে, তারা আগেই নিজে ভালো হয়ে যান। যারা সাধারণ মানুষের সেবা করবেন, তাদের আমরা সাধুবাদ জানাই। সবাই মিলে জনগণের সেবায় নিয়োজিত থাকবো।”

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরখান এলাকায় শাহ কবির (রঃ) মাজার প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এস এম জাহাঙ্গীর হোসেন।

৩৮ বছরের রাজনৈতিক অভিজ্ঞতার কথা স্মরণ

নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে বিএনপি প্রার্থী বলেন, “আমি দীর্ঘ ৩৮ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এবং জনসেবায় নিয়োজিত রয়েছি। রাজনীতিকে আমি কখনো ক্ষমতার হাতিয়ার নয়, মানুষের সেবার মাধ্যম হিসেবে দেখেছি।”

করোনাকালে জনগণের পাশে থাকার স্মৃতি

করোনাকালীন দুঃসহ সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, যখন অনেক পরিবার প্রিয়জনের লাশ পর্যন্ত দেখতে পারেনি, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে মানুষের খোঁজখবর নিয়েছে এবং সাধ্য অনুযায়ী সহায়তা করেছে।

তিনি আরও বলেন, “আমরা জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো শোডাউন বা মিছিল করব না। আমাদের নেতা তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন—মানবিক দেশ গড়তে হলে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না।”

সরকার গঠন হলে ফ্যামিলি কার্ড ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আল্লাহর অশেষ রহমত ও জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে দলের চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড ও হেলথ কার্ড চালু করা হবে।

তিনি জানান, ১৮ মাসের মধ্যে সারাদেশে দেড় কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে, যা দেশের অর্থনীতি ও বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

উত্তরখান থানা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বকুলের সভাপতিত্বে আয়োজিত আনুষ্ঠানিক প্রচারণা ও গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, আফাজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি জামির হোসেন, মহানগর উত্তরের সহ-সভাপতি মোস্তফা কামাল হৃদয়, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদারসহ খিলক্ষেত, বিমানবন্দর, ভাটারা, তুরাগ, উত্তরা পূর্ব ও পশ্চিম থানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

জনপ্রিয় সংবাদ

জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে: আবদুল আউয়াল মিন্টু

প্রথম দিনেই সন্ত্রাস ও চাঁদাবাজদের হুঁশিয়ারি দিলেন বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন

প্রকাশ : ০৮:১৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬