ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি গুলশান অঞ্চলের উদ্যোগে দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি, গুলশান অঞ্চলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বুধবার (২১ জানুয়ারি) বিকালে দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ড. এম এ কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বেরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজুর রহমান (মাহফুজ)।

অনুষ্ঠানে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, আপোষহীন এই নেত্রী আজীবন স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস। গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় তার অবদান কখনোই ম্লান হওয়ার নয়।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাড্ডা থানা জাতীয়তাবাদী তাঁতী দলের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশ নেন।

দোয়া মাহফিলে মরহুম নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে অংশগ্রহণকারীরা দেশনেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি গুলশান অঞ্চলের উদ্যোগে দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ : ০৬:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬