ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ড. এম এ কাইয়ুমের কঠোর হুঁশিয়ারি: মালিবাগ বাজারে চাঁদাবাজি ও অপরাধের কোনো স্থান নেই

মালিবাগ বাজার বণিক সমিতির উদ্যোগে মরহুমা দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির নাম ব্যবহার করে কোনো ধরনের চাঁদা দাবি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এম এ কাইয়ুম।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “কোনো মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী কিংবা চাঁদাবাজ আমার দলের কর্মী হতে পারে না। বিএনপির পরিচয় ব্যবহার করে কেউ ব্যবসায়ীদের হয়রানি করলে তাকে দলীয় ও আইনগতভাবে শাস্তির মুখোমুখি হতে হবে।”

অনুষ্ঠান শেষে মালিবাগ বাজার বণিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় ড. এম এ কাইয়ুম বলেন, বাজারের ব্যবসায়ীদের মধ্যে কোনো রাজনৈতিক বিভাজন থাকা চলবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে বাজার পরিচালনা করতে হবে। তিনি বাজারে অপরাধ দমন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

ব্যবসায়ীরা এ সময় চাঁদাবাজি ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিতের দাবি জানালে ড. এম এ কাইয়ুম তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, নির্বাচিত হলে ঢাকা-১১ আসনের সব বাজার ও ব্যবসায়ী এলাকার নিরাপত্তা, শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবসা পরিবেশ নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার।

অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

ড. এম এ কাইয়ুমের কঠোর হুঁশিয়ারি: মালিবাগ বাজারে চাঁদাবাজি ও অপরাধের কোনো স্থান নেই

প্রকাশ : ০৯:৫৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬