ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নাহিদ ইসলামকে কারণ দর্শানোর নোটিশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করায় ঢাকা-১১ আসনের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাহিদ ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকার রিটার্নিং অফিসার। রোববার ঢাকার বিভাগীয় কমিশনার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ চৌধুরী এই নোটিশ জারি করেন।

ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলামের কাছে পাঠানো নোটিশে রিটার্নিং অফিসার বলেন, উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, জনাব মোঃ নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি কর্তৃক মনোনীত ১৮৪ ঢাকা-১১ আসনের বৈধ প্রার্থী, নির্বাচনের প্রস্তুতি হিসেবে ১৮৪ ঢাকা-১১ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে নিজের বিশালাকৃতির রঙিন ছবি সংবলিত বিলবোর্ড স্থাপন করেছেন। বিলবোর্ডে ঢাকা-১১ উল্লেখসহ “দেশ সংস্কারের গণভোট হ্যাঁ এর পক্ষে থাকুন” স্লোগান লেখা রয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থী।

সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ অনুযায়ী, “কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোন ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ (তিন) সপ্তাহ পূর্বে কোনো প্রকার নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন না।”

এমতাবস্থায়, আগামী ১৯/০১/২০২৬ ইং সকাল ৯:৩০ ঘটিকার মধ্যে সমস্ত বিলবোর্ড অপসারণের জন্য প্রার্থীকে অনুরোধ করা হয়েছে। উপরন্তু, নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে ১৯/০১/২০২৬ তারিখ সকাল ১১:০০ ঘটিকার মধ্যে প্রার্থী নিজে বা তার প্রতিনিধি লিখিত জবাব দাখিলের জন্য রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে দক্ষ নার্স তৈরির আহ্বান এমপি জাহাঙ্গীরের

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নাহিদ ইসলামকে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশ : ১০:২৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬