ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দিপু ভূঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে পিঠা উৎসব

রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু ভূঁইয়া)-র সমর্থনে আয়োজিত পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী এ উৎসবে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো এলাকা পরিণত করেছে উৎসবমুখর মিলনমেলায়।

শীতের আবহে ভাপা পিঠা, চিতই, পুলি, পাটিসাপটা ও দুধচিতইসহ নানা ঐতিহ্যবাহী পিঠার ঘ্রাণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পাশাপাশি ফুচকা ও অন্যান্য মুখরোচক খাবারের স্টলগুলোতে মানুষের ভিড় লক্ষ্যণীয়। শিশু থেকে শুরু করে নারী-পুরুষ—সব বয়সের মানুষের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

উৎসবটি শুধু সাংস্কৃতিক নয়, বরং রাজনৈতিক বার্তাও বহন করেছে। স্থানীয়রা জানান, সাধারণ মানুষের সঙ্গে নেতার সরাসরি সংযোগ এবং মতবিনিময় করার সুযোগ তৈরি হয়েছে। অনুষ্ঠান চলাকালীন দিপু ভূঁইয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সঙ্গে সরাসরি কথা বলেন।

এ সময় এলাকাবাসী তাদের অনুন্নত সড়ক, জলাবদ্ধতা, কর্মসংস্থানের অভাব, শিক্ষা ও স্বাস্থ্যসেবা বিষয়ে সমস্যাগুলো তুলে ধরেন। দিপু ভূঁইয়া বলেন, “নির্বাচিত হলে আমি জনগণকে সঙ্গে নিয়ে রূপগঞ্জকে আধুনিক ও বৈষম্যহীন মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।”

উপস্থিত কয়েক হাজার মানুষ আগামী ১২ জানুয়ারির নির্বাচনে দিপু ভূঁইয়াকে ভোট দিয়ে জয়যুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। উৎসব শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন মাহমুদ

দিপু ভূঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে পিঠা উৎসব

প্রকাশ : ০৯:৫৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬