ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ জিয়া ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে মাজার জিয়ারত

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৬:৫৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ২৬৬৯ বার পড়া হয়েছে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মাজার জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-১৮ আসনের নির্বাচন পরিচালনা কমিটি ও উপদেষ্টা কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আজ এ কর্মসূচি পালন করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। সকালে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পৌঁছে নেতৃবৃন্দ প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সুরা ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত এবং চিরশান্তি কামনা করা হয়।

মাজার জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “শহীদ জিয়া এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তাদের আদর্শকে পাথেয় করে আমরা সাধারণ মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছি।”

তিনি আরও বলেন, ঢাকা-১৮ আসনের নেতাকর্মীরা আজ সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং গণতান্ত্রিক আন্দোলন বেগবান করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি এবং ঢাকা-১৮ আসনের নির্বাচনী উপদেষ্টা কমিটির সদস্য সি এম আনোয়ার হোসেন। এছাড়া ঢাকা-১৮ আসনের নির্বাচন পরিচালনা কমিটি ও উপদেষ্টা কমিটির বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে শহীদ জিয়ার পরিবারের সদস্য, প্রয়াত আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের সকল সদস্যের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া কামনা করা হয়।

দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ কর্মসূচি শেষে শহীদ জিয়ার মাজার প্রাঙ্গণে কিছু সময় অবস্থান করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

জনপ্রিয় সংবাদ

মসজিদ ও ঈদগাহ উন্নয়নে বিশেষ বরাদ্দে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এমপি দিপু

শহীদ জিয়া ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে মাজার জিয়ারত

প্রকাশ : ০৬:৫৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬