ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মো. সাইফুল ইসলাম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম মানবিকতা ও দায়িত্বশীল প্রশাসনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। মুড়াপাড়া ইউনিয়নের মাসিমপুর গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন, যিনি একটি পা হারিয়ে চলাচলে অক্ষম হয়ে পড়েছেন, তাঁর আবেদনের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে একটি হুইলচেয়ারের ব্যবস্থা করেন ইউএনও।

স্থানীয় সূত্র জানায়, নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক চলাফেরায় অক্ষম ছিলেন। হুইলচেয়ারের অভাবে তিনি দৈনন্দিন জীবনযাপনেও চরম দুর্ভোগে পড়েন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে এলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং ব্যক্তিগত উদ্যোগে নাসির উদ্দিনের জন্য একটি হুইলচেয়ার সরবরাহ নিশ্চিত করেন।

হুইলচেয়ার পেয়ে নাসির উদ্দিন আবেগাপ্লুত হয়ে পড়েন এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “হুইলচেয়ারটি পেয়ে আমার চলাফেরা অনেক সহজ হবে। ইউএনও স্যারের এই সহানুভূতির কথা আমি কোনো দিন ভুলব না।”

স্থানীয়দের মতে, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের পাশে থেকে মানবিক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। তাঁর এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা ও ভরসা আরও বাড়িয়ে দিয়েছে।

উপজেলা প্রশাসন, রূপগঞ্জ সূত্রে জানানো হয়, জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে: আবদুল আউয়াল মিন্টু

রূপগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মো. সাইফুল ইসলাম

প্রকাশ : ১০:৫১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬